Logo

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় দেশে ৫ জনের করোনা শনাক্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ২০:৫৭

অ
২৪ ঘণ্টায় দেশে ৫ জনের করোনা শনাক্ত

শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় ৪১১টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় নতুন করে কেউ মারা না গেলেও শনাক্তের হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে সুস্থ হয়েছেন ৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৭৬ জনে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ জন এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে এ পর্যন্ত করোনার মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বছর জুড়ে সংক্রমণ বেড়ে মৃত্যুও ঘটে বিপুল সংখ্যায়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিনে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার তুলনামূলকভাবে কম থাকলেও সতর্কতা অবলম্বন জরুরি। হালকা উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

করোনাভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন