Logo

স্বাস্থ্য

টিবি হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৮

টিবি হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা

২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল ও দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘বায়োলজিস ইন অ্যাজমা ম্যানেজমেন্ট’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের অডিটরিয়ামে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। বিশেষজ্ঞ মতামত প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. গোলাম সরোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ, কার্যকরী সদস্য ডা. মো. জিয়াউল করিম এবং পালমোনলজিস্ট ও কার্যকরী সদস্য ডা. কাজী মোহাম্মদ আরিফুল কবীর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের পালমোনলজিস্ট ডা. মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডা. আয়শা আক্তার।

এমএম/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন