২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, আক্রান্ত ৬৭৮
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৬
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৫০৯ জনে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৩৩ জন, বরিশাল বিভাগের ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগের ৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩ জন, খুলনা বিভাগের ২৫ জন, রাজশাহী বিভাগের ৫৫ জন, রংপুর বিভাগের ১০ জন এবং সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন।
বিগত বছরগুলোর মতো চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬০.৩ শতাংশ এবং নারীদের মধ্যে ৩৯.৭ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৮১ জনের, যার মধ্যে পুরুষ ৯৩ জন এবং নারী ৮৮ জন।
এসআইবি/এমএইচএস

