ডেঙ্গুতে আরও এক জনের মৃত্যু, আক্রান্ত ৬৬৪
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩
ছবি : সংগৃহীত
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ১৮২ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৪ জন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩ হাজার ১৭৩ জনে।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩২৫ জন, বরিশাল বিভাগের ১৩৬ জন, চট্টগ্রাম বিভাগের ৭৬ জন, ময়মনসিংহ বিভাগের ১৭ জন, রাজশাহী বিভাগের ৫৭ জন, রংপুর বিভাগের ৪৭ জন ও সিলেট বিভাগের ৬ জন রোগী রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১৮১ জনের। যাদের মধ্যে পুরুষ ৯৩ জন এবং নারী ৮৯ জন।
- এসআইবি/এমআই

