২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ৩, আক্রান্ত ৭৮২
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৬:৪০
ছবি : সংগৃহীত
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হল ২১৫ জনের। চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫০ হাজার ৬৮৯ জনে।
সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৩৫৩ জন, বরিশাল বিভাগের ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগের ৮৩ জন, ময়মনসিংহ বিভাগের ৫৩ জন, খুলনা বিভাগের ৫৭ জন, রাজশাহী বিভাগের ৬৪ জন, রংপুর বিভাগের ১১ জন এবং সিলেট বিভাগের ৫ জন রোগী রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২১৫ জনের। যাদের মধ্যে পুরুষ ১১২ এবং নারী ১০৩ জন।
এসআইবি/এএ

