মাউথ কনডম কী? ক্যানসার প্রতিরোধে কতটা কার্যকর?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১৯:১৭
মাউথ বা টাং কনডম, যাকে ডেন্টাল ড্যাম বলা হয়, এমন এক ধরনের সুরক্ষা উপকরণ যা ওরাল কন্টাক্টের সময় ব্যবহৃত হয়। এটা একটা পাতলা আস্তরণ যা মুখ আর যৌনাঙ্গের সরাসরি যোগাযোগে বাধা দেয়৷ বিশেষজ্ঞদের মতে, এগুলি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) সহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
বিশ্বের অন্যতম সাধারণ যৌনবাহিত সংক্রমণ। এটি মুখ আর গলার ক্যানসারের অন্যতম কারণ। এটি ওরাল কন্টাক্টের মাধ্যমে ছড়াতে পারে এবং গলা ও মুখে সংক্রমণ ঘটিয়ে ভবিষ্যতে ক্যানসারের কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে ওরাল ক্যান্সারের ঘটনা বাড়ছে। অনেক ক্ষেত্রেই রোগীরা ধূমপান বা মদ্যপান করেন না৷ তবুও তারা এই ক্যানসারে আক্রান্ত হচ্ছেন- এর মূল কারণ সংক্রমণ। অনেকেই মনে করেন ওরাল কন্টাক্টে সংক্রমণের ঝুঁকি কম। কিন্তু বাস্তবে এইচপিভি, হারপিস, গনোরিয়া, সিফিলিস এসব রোগ সংক্রামিত হতে পারে ওরাল কন্টাক্টের মাধ্যমেও।
মাউথ কনডম কীভাবে কাজ করে?
ডেন্টাল ড্যাম বা মাউথ কনডম মূলত সংক্রমণের পথে একটা বাধার মতো কাজ করে৷ ত্বক-থেকে-ত্বকের সরাসরি সংস্পর্শ কম করে৷ তরলের সঙ্গে সরাসরি সংস্পর্শ রোধ করে৷ এর ফলে এইচপিভি সংক্রমণের ঝুঁকি কিছুটা কমে, যদিও পুরোপুরি দূর হয় না।
বিশেষজ্ঞদের মতে, যৌন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা কম করা হয়৷ সামাজিক লজ্জা ও ট্যাবু রয়েছে। এছাড়া পর্যাপ্ত শিক্ষা ও তথ্যের অভাবেও যৌনসুরক্ষার পদ্ধতি সম্পর্কে অনেকেই জানেন না।

