Logo

স্বাস্থ্য

খাবার-দাবার

খালি পেটে আমলকী খাওয়ার উপকারিতা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

খালি পেটে আমলকী খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে একটি আমলকী খাওয়া আপনার শরীরের জন্য হতে পারে চমৎকার এক স্বাস্থ্য উপহার। ভিটামিন সি-এ ভরপুর এই টক-মিষ্টি ফলটি দীর্ঘদিন ধরে আয়ুর্বেদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার জেনে নিন আমলকী খাওয়ার ১০টি স্বাস্থ্য উপকারিতা:

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

আমলকীতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। নিয়মিত খেলে সর্দি-কাশির সমস্যা অনেকটা কমে যায়।

২. হজমে সহায়ক

আমলকী হজম প্রক্রিয়ায় সহায়ক। এতে থাকা এনজাইমগুলো বদহজম, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে।

৩. বার্ধক্য রোধে কার্যকরি

ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর আমলকী কোলাজেন তৈরিতে সহায়তা করে, ফলে ত্বকে বলিরেখা কমে এবং ত্বক তরতাজা থাকে।

৪. চুলের যত্নে প্রাকৃতিক টনিক

আমলকীতে উপস্থিত ক্যারোটিন ও আয়রন নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পেকে যাওয়া ও পড়ার হার কমায়, চুল করে আরও ঘন ও মজবুত।

৫. হৃদরোগের ঝুঁকি হ্রাস

এই ফলটি খেলে খারাপ কোলেস্টেরল কমে ও ভালো কোলেস্টেরল বাড়ে। এতে করে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের সম্ভাবনা কমে।

৬. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ আমলকী হজম শক্তি বাড়িয়ে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। নিয়মিত খেলে ক্ষুধা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

৭. চোখের যত্নে

ক্যারোটিন সমৃদ্ধ আমলকী চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে এবং বয়সজনিত চোখের সমস্যা, বিশেষ করে ছানি পড়ার আশঙ্কা হ্রাস করে।

৮. ডায়াবেটিস নিয়ন্ত্রণে

আমলকী রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। ডায়াবেটিসের রোগীদের জন্য এটি একটি প্রাকৃতিক সমাধান হিসেবে বিবেচিত।

৯. লিভার পরিষ্কার ও টক্সিন দূর

আমলকী দেহ থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। একই সঙ্গে এটি লিভারকে সুস্থ রাখতে ভূমিকা রাখে।

১০. ত্বকে উজ্জ্বলতা আনে

নিয়মিত আমলকী খাওয়ার ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বক দাগহীন ও মসৃণ হয়।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন