Logo

স্বাস্থ্য

মরিচা পড়া লোহায় হাত-পা কাটলে টিটেনাস কী অবধারিত?

কখন নেবেন টিকা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৭:৩৫

মরিচা পড়া লোহায় হাত-পা কাটলে টিটেনাস কী অবধারিত?

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং বিভিন্ন গবেষণার তথ্য বলছে, মরিচার সঙ্গে টিটেনাসের সরাসরি কোনো সম্পর্ক নেই। অর্থাৎ লোহায় মরিচা ধরলেই যে সেখানে টিটেনাসের জীবাণু থাকবে, এমনটি ভাবার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

টিটেনাস বা ধনুষ্টঙ্কার মূলত ‘ক্লস্ট্রিডিয়াম টেটানি’ নামের এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে হয়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য বলছে, অত্যন্ত শক্তিশালী এই ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে বছরের পর বছর টিকে থাকতে পারে। এটি সাধারণত মাটি, ধুলোবালি এবং গরু-মহিষের মতো পশুপাখির বিষ্ঠায় বাস করে।

সামান্য ক্ষত থেকেও হতে পারে বড় বিপদ। কয়েক দশক আগেও সংবাদপত্রে জুতার বিজ্ঞাপনে কথাটি লেখা থাকত। এ জন্য মরিচা ধরা পেরেক পায়ে বিঁধলে বা পুরনো লোহার তার লেগে কেটে গেলে টিটেনাস নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয়। হাসপাতালে ছুটি টিকার জন্য। কিন্তু লোহার মরিচাই কি টিটেনাসের কারণ? নাকি অন্যভাবেও ঘটতে পারে বিপজ্জনক এই সংক্রমণ।

কোনো লোহার বস্তু যখন দীর্ঘ সময় বাইরে মাটিতে বা আবর্জনার মধ্যে পড়ে থাকে, তখনই তাতে মরিচা ধরে। একই সঙ্গে মাটিতে থাকা টিটেনাসের জীবাণু ওই বস্তুর গায়ে লেগে থাকার আশঙ্কাও বেড়ে যায়। যখন কোনো ধাতব বস্তু দিয়ে শরীর কেটে যায়, তখন ক্ষত গভীর হলে বা ময়লা থাকলে ব্যাকটেরিয়া সহজেই রক্তে মিশে যেতে পারে।

তাই মনে রাখবেন, পরিষ্কার ছুরি বা গোলাপ গাছের কাঁটা দিয়ে কাটলেও যদি সেখানে মাটি বা জীবাণু থাকে, তবে টিটেনাস হওয়ার ঝুঁকি সমান।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন