Logo

স্বাস্থ্য

KNS Canada (BD) ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ২১:২২

অ
KNS Canada (BD) ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা

ছবি: সংগৃহীত

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এবং KNS Canada (BD)-এর মধ্যে FibroScan সেবা পরিচালনার বিষয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন করে সমঝোতা হয়েছে। KNS Canada (BD)-এর সাথে ইতিপূর্বে সম্পাদিত চুক্তি মোতাবেক এখন থেকে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ প্রধান কার্যালয় সহ সংশ্লিষ্ট শাখাগুলোতে পূর্বের ন্যায় অনুমোদিত প্রযুক্তি ব্যবহার করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী FibroScan সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজ্ঞাতসারে ভিন্ন একটি প্রতিষ্ঠান একই সোর্স থেকে আনা মেশিন বলে এবং কাগজপত্র তৈরী ও সরবরাহ করে পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.-এর কয়েকটি শাখায় অননুমোদিত FibroScan মেশিনের মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু করেছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট শাখাগুলো থেকে ওই মেশিনগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। রোগীদের নিরাপত্তা, পরীক্ষার নির্ভরযোগ্যতা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করার লক্ষ্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বাংলাদেশে FibroScan প্রযুক্তির একমাত্র অনুমোদিত পরিবেশক KNS Canada (BD)-এর সঙ্গে পুনরায় আলোচনায় বসে। এরই ধারাবাহিকতায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে নতুন সমঝোতা হয়েছে এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানসম্মত FibroScan সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ জানায়, রোগীদের আস্থা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্য পরীক্ষার ফলাফল নিশ্চিত করা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান অঙ্গীকার। এ কারণে অনুমোদিত যন্ত্রপাতি, যথাযথ ক্যালিব্রেশন, প্রয়োজনীয় কারিগরি সহায়তা এবং প্রশিক্ষিত ও যোগ্য অপারেটরের মাধ্যমে পরীক্ষা পরিচালনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও KNS Canada (BD) যৌথভাবে FibroScan সেবার প্রযুক্তিগত মান বজায় রাখা এবং রোগীদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা প্রদানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন