কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৫
চট্টগ্রামের চন্দনাইশে বার বার কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামীর নির্যাতনে বোবা স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপর ঘাতক স্বামী পলাতক ছিলেন, সন্ধ্যায় ঘাতক স্বামীকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে সোর্পদ করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডের ইসহাক মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত বোবা স্ত্রীর নাম সালমা বোবা সালমা (২৬)। তার ঘাতক স্বামীর নাম নুরুল হুদা প্রকাশ পারভেজ(৩৪)। তাদের বর্তমান ঠিকানা চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড জামিরজুড়ি ( ঘোড়াপাড়া) এলাকায়।
জানা যায়, উপজেলার দোহাজারী পৌরসভা ৬নং ওয়ার্ডের নুরুল হুদা পারভেজ (৩৫) ৭-৮ বছর পূর্বে পটিয়ার কোনো এলাকা থেকে সালমা বেগম (২৬) নামে একটি বোবা মেয়ে বিয়ে করে নিয়ে এসে সংসার করতে থাকে। বিয়ের পর থেকে পর পর ৫-৬ বছরে নুরুল হুদার স্ত্রী সালমা বেগম ৪টি কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীর উপর নির্যাতন বৃদ্ধি পেতে থাকে। চুরি, ডাকাতি, জুয়া এবং ইয়াবা বিক্রি নিয়ে নুরুল হুদা ব্যস্ত সময় পার করত। কোন কোন সময় পুলিশ ও জনগণের হাতে ধরা পরে জেল কাটত।
ঘটনার ১০-১৫ দিন পূর্বে তার স্ত্রী সালমা বেগম পুনরায় ৪নং কন্যা সন্তান জন্ম দিলে নুরুল হুদা স্ত্রীর উপর অতিরিক্ত বর্বরতা ও নির্যাতন চালিয়ে স্ত্রীকে অসুস্থ করে দেয়। অসুস্থ অবস্থায় রাত দিন নেশা করে বাড়ীতে এসে স্ত্রীকে মারধর করতে থাকে। পাড়া পরশিরা জানায় ঘটনার ২-৩ দিন পূর্ব থেকে সালমা বেগম (২৬) তার নবজাতক কন্যা শিশুকে বুকে নিয়ে কাঁদতে থাকতো। কোন প্রকার খাবার দাবার দিত না। অবশেষে সোমবার ভোর রাতে সালমা বেগম (২৬) তার ৪ কন্যা সন্তান ফেলে মৃত্যু মুখে পতিত হয়ে না ফেরার দেশে চলে গেল। ঘাতক স্বামী পলাতক ছিলো। পরে স্থানীয় জনতা সন্ধ্যায় তাকে আটক করে পুলিশকে সোর্পদ করা হয়।
সোমবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

