দীর্ঘ অপেক্ষার অবসান। বাংলা ব্যান্ড সংগীতের যে জাদুকর এক হাতে গিটার আর অন্য হাতে মাইক্রোফোন ধরে বদলে দিয়েছিলেন বাংলাদেশের সংগীতের আবহাওয়া, সেই আইয়ুব বাচ্চু অবশেষে পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি। মৃত্যুর প্রায় আট বছর পর, মরণোত্তর একুশে পদক-২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন এই কিংবদন্তি। একইসঙ্গে বাংলা হার্ড রক ও মেটাল সংগীতের পথিকৃৎ ব্যান্ড 'ওয়ারফেজ' কেও এই সম্মাননা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এক অনন্য মাইলফলক।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এই খবর জানান। এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা দেওয়া হচ্ছে।
আইয়ুব বাচ্চু : দেরিতে হলেও যথার্থ সম্মান
চলো বদলে যাই, রুপালি গিটার, হাসতে দেখো গাইতে দেখো, কষ্ট পেতে ভালোবাসি, নীল বেদনার মত গান দিয়েই যিনি কোটি বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন, সেই আইয়ুব বাচ্চুর নাম তালিকায় দেখে আবেপ্লাুত তাঁর ভক্তরা। ২০১৮ সালের ১৮ অক্টোবর এই মহান শিল্পী না ফেরার দেশে পাড়ি জমান। জীবদ্দশায় তিনি কেবল এলআরবি এলআরবি'র মাধ্যমে রক মিউজিককে সবার কাছে পৌঁছে দেননি, বরং গিটার বাদনকে নিয়ে গিয়েছিলেন এক অন্য উচ্চতায়। তাঁর সুর ও গায়কী কয়েক প্রজন্মকে সংগীতমুখী করেছে।
ব্যান্ড সংগীতের জয়জয়কার : ওয়ারফেজ
একক কোনো ব্যক্তির পাশাপাশি এবারই একটি ব্যান্ড দলকে একুশে পদকের জন্য বেছে নেওয়া হয়েছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে হার্ড রক ও হেভি মেটালের চর্চা এবং তারুণ্যের দ্রোহ ফুটিয়ে তোলার জন্য ‘ওয়ারফেজ’ এই সম্মাননা পাচ্ছে। বসে আছি, অসামাজিক কিংবা অবাক ভালোবাসা’র মতো গানগুলো দিয়ে তারা যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিল, রাষ্ট্র আজ তাকে সাদরে গ্রহণ করলো।
আরো যারা পেলেন একুশে পদক
সংগীতের দুই মহাতারকা ছাড়াও শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় উজ্জ্বল নক্ষত্রদের এবার একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। চলচ্চিত্র ও অভিনয়ে বিশেষ অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা এই পদক পাচ্ছেন। সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য পুরস্কৃত হচ্ছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।
স্থাপত্যে : মেরিনা তাবাসসুম।
স্থাপত্যে : মেরিনা তাবাসসুম।
নাট্যকলায় : ইসলাম উদ্দিন পালাকার।
শিক্ষায় : প্রফেসর মাহবুবুল আলম মজুমদার।
ভাস্কর্যে : তেজস হালদার জস।
নৃত্যে : অর্থী আহমেদ।
সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা মনে করছেন, ২০২৬ সালের এই একুশে পদক তালিকা তারুণ্য ও ঐতিহ্যের এক দারুণ সংমিশ্রণ। বিশেষ করে আইয়ুব বাচ্চু ও ওয়ারফেজের মতো আইকনদের সম্মাননা জানানোয় নতুন প্রজন্মের কাছে একুশে পদকের গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
এমএন

