Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০৭

অ
ট্রাম্পের অর্থমন্ত্রী হচ্ছেন স্কট ব্যাসেন্ট

ছবি : সংগৃহীত

দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় নতুন অর্থমন্ত্রী হিসেবে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। 

যুক্তরাষ্ট্রের করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়াবলিতে নেতৃত্ব দেবেন স্কট ব্যাসেন্ট। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবার (২২ নভেম্বর) অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’ 

ট্রাম্প আরও বলেন, “তিনি (স্কট) ‘আমেরিকা ফার্স্ট এজেন্ডার’ দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবে।” 

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী হচ্ছেন স্কট ব্যাসেন্ট। একসময় তিনি হাঙ্গেরিয়ান-মার্কিন ব্যবসায়ী ও ধনকুবের জর্জ সরোসের জন্য কাজ করেছেন। চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন জুগিয়েছেন স্কট। 

ভোটের প্রচারে গিয়ে ট্রাম্পের প্রশংসা করে স্কট ব্যাসেন্ট ভোটারদের বলেছিলেন, ‘নতুন একটি স্বর্ণযুগের সূচনা করতে যাচ্ছেন ট্রাম্প। তা হবে নিয়ন্ত্রণমুক্ত, কম দামের জ্বালানির এবং নিম্ন করের।’

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন