Logo

আন্তর্জাতিক

আল-আজহার মসজিদে ২০ রাকাত তারাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:০৬

অ
আল-আজহার মসজিদে ২০ রাকাত তারাবি

প্রতিবছরের মতো এবারও মিশরের বিখ্যাত বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের জামে আজহারে ২০ রাকাত তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটিতে রমজানের নতুন চাঁদ দেখা যায়। ওই দিন রাতেই আল-আজহার মসজিদে ২০ রাকাত তারাবি অনুষ্ঠিত হয়। খবর আল-ইয়াউমুস সাবেয়ের।

একই সঙ্গে আল আজহার ইউনিভার্সিটির শরিয়াহ আল ইসলামিয়া ফ্যাকাল্টির পিএইচডি গবেষক ও বাংলাদেশি শিক্ষার্থী মো. লুৎফুর রহমান আল আযহারীও বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানিয়েছেন, জামে আজহারে প্রথম দিন একাধিক ইমাম মিলে ২০ রাকাত তারাবি নামাজের ইমামতি করেছেন।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন