Logo

আন্তর্জাতিক

মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা, ৬ জনের আত্মহত্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৭:২৯

অ
মানসিক সমস্যায় ইসরায়েলি সেনারা, ৬ জনের আত্মহত্যা

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবানন যুদ্ধের জেরে সম্প্রতি ইসরায়েলের কমপক্ষে ছয় সেনা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) ইসরায়েলি দৈনিক ইয়েডিওথ আহরোনোথ- এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে গাজা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার হাজার সদস্য। তবে আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, মানসিক সমস্যায় ভোগা তিন ভাগের এক ভাগ সেনার মধ্যেই রয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ। চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিক রোগে ভুগছে এমন সেনার সংখ্যা বেশি। 

এক তদন্ত রিপোর্টের তথ্য অনুসারে, মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েডিওথ আহরোনোথ বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছে, সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনারা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এই মানসিক স্বাস্থ্য সংকট কেটে যাবে। 

সূত্র : আনাদোলু এজেন্সি।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন