Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের সঙ্গে ‘অভিন্ন ভিত্তি’ খুঁজে পাবেন ইউনূস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:২৯

অ
ট্রাম্পের সঙ্গে ‘অভিন্ন ভিত্তি’ খুঁজে পাবেন ইউনূস

ভিন্ন দৃষ্টিভঙ্গি সত্ত্বেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘অভিন্ন ভিত্তি’ খুঁজে পাবেন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

টাইমস ম্যাগাজিনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

ইউনূস বলেন, ‘ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরা ব্যবসা করছি। কিছু সংকট থেকে উত্তরণে আমরা সাহায্য করার জন্য বিনামূল্যে অর্থ চাইছি না, একজন ব্যবসায়িক অংশীদার চাই।’

টাইম ম্যাগাজিন আরও জানিয়েছে, আন্তর্জাতিক সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশ ব্যবসার জন্য উর্বর রয়েছে বলে তিনি আশ্বস্ত করেছেন। তবে এখনো সংস্কারের গতি ধীর হওয়ায় সন্দেহ কিছুটা বেড়েছে।

টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট আইনগত বৈধতার একটি দিক হলো যুক্তরাষ্ট্রের সমর্থন - যেমন সেপ্টেম্বরে রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে ইউনূসের সাক্ষাৎ। যা আইএমএফ এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটি মূল বিষয়।

তবে, ট্রাম্পের হোয়াইট হাউজে ফিরে আসা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

৩১ অক্টোবর এক্স পোস্টে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানান ট্রাম্প।

টাইম তাদের প্রতিবেদনে এই উদ্বেগের কারণ হিসাবে ইউনূসের সঙ্গে হিলারি ক্লিনটনের সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে জানিয়েছে, ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের পরাজয়ের পর প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ট্রাম্পের বিজয় আমাদের এতটাই আঘাত করেছে যে আজ সকালে আমি কথা বলতে পারছি না। আমি সব শক্তি হারিয়ে ফেলেছি।’

তারপরও, ইউনূস টাইমকে বলেছেন, তিনি আত্মবিশ্বাসী, ডোনাল্ড ট্রাম্প ও তার ভিন্ন ভিন্ন বিশ্ব দৃষ্টিভঙ্গি সত্ত্বেও তার সাথে অভিন্ন সাধারণ কিছু ভিত্তি তারা খুঁজে পাবেন।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন