Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পুনরুত্থানের ঘোষণা ট্রাম্পের

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৪:৩৯

অ
যুক্তরাষ্ট্রের পুনরুত্থানের ঘোষণা ট্রাম্পের

মার্কিন কংগ্রেসে অভিষেকের পর প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রে পুনরুত্থানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (মার্চ ৪) রাতে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ছয় সপ্তাহ আগে আমি এই ক্যাপিটলের গম্বুজের নিচে দাঁড়িয়ে ঘোষণা করেছিলাম আমেরিকার স্বর্ণযুগের সূচনা। সেই মুহূর্ত থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে সফল ও গৌরবময় যুগ নিশ্চিত করতে দ্রুতগতিতে কাজ করে যাচ্ছি।’

তবে এদিন ট্রাম্পের ভাষণের বিরোধিতা করে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা দুয়ো দিতে থাকেন। পরে স্পিকার মাইক জনসনের নির্দেশে গ্রিনকে কক্ষ থেকে তাদের বের করে দেওয়া হয়।

২০ জানুয়ারি অভিষেকের পর কংগ্রেসে এই প্রথমবার ভাষণ দিলেন ট্রাম্প। ভাষণে তিনি কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের বিষয়টি তুলে ধরেন, যা মঙ্গলবার ভোরে কার্যকর হয়েছে। তবে, কানাডা ও মেক্সিকোর নেতারা এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। 

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন