জর্ডানের রানী রানিয়া নারীদের নিয়ে বিশেষ ইফতারের আয়োজন করেছেন। দক্ষিণ জর্ডানের লোহিত সাগরের তীরে অবস্থিত আকাবা শহরের প্রিন্স রাশিদ ক্লাবে দেশটির নারী নেত্রীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।
জর্ডান নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রানী রানিয়া অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান। ৮ মার্চ পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের আগাম শুভেচ্ছা জানান।
তিনি কর্মক্ষেত্রে ও শ্রমবাজারে জর্ডানের নারীদের অবদানের প্রশংসা করেন। পরিবারে স্বস্তি ও ভালোবাসার পরিবেশ নিশ্চিত করতে তাদের ভূমিকারও প্রশংসা করেন।
আকাবার গভর্নর খালেদ আল-হাজ্জাজ রানী রানিয়াকে স্বাগত জানান এবং নারীদের ক্ষমতায়নে তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আকাবা পোর্ট করপোরেশনের মহাপরিচালক মাহমুদ খালিফাত এবং প্রিন্স রাশিদ ক্লাবের পরিচালক মুহান্নাদ আল-নাসেরও উপস্থিত ছিলেন।
ওএফ

