Logo

আন্তর্জাতিক

ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালাল হিজবুল্লাহ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৬

অ
ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালাল হিজবুল্লাহ

ইসরায়েলে তেল আবিবসহ বিভিন্ন শহরে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে ৩৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে লেবাননের এই সংগঠন।

এই হামলা তেল আবিবে ‘মারাত্মক ক্ষতি’ করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের ‘প্রচণ্ড প্রতিরোধের’ মুখোমুখি হয়েয়ে। ইসরায়েলি সৈন্যরা আল-বাইয়াদা এলাকায় কৌশলগত একটি পাহাড়ের চূড়ার অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, তারা ‘প্রথমবারের মতো’ দক্ষিণ ইসরায়েলের আশদাদ নৌ ঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র ও স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতেও’ অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

ইসরায়েলি বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ‘ব্যাপক ধ্বংসজ্ঞ’ চালাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ইউনিটসহ দাহিয়েহের ১২টি স্থানে আক্রমণ করেছে।

লেবাননের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধে সেনাবাহিনীর অংশগ্রহণ না থাকা সত্ত্বেও, দক্ষিণের আল-আমিরিয়া শহরে একটি ঘাঁটিতে ইসরায়েলি হামলায় তাদের একজন সৈন্য নিহত ও অনেকে আহত হয়েছেন।

ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন