Logo

আন্তর্জাতিক

যুদ্ধে সব শেষ, আমেনার উপার্জনের একমাত্র মাধ্যম গাধার গাড়ি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:২২

অ


ফিলিস্তিনের গাজা উপত্যকা এখন মৃত্যুপুরী। দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখনকার অনেক মানুষ বাস্তুচ্যুত। তাদেরই একজন আমেনা আবু গাছেব। একটি গাধার গাড়ি ছাড়া উপার্জনের জন্য ফিলিস্তিনি এই নারীর আর কিছুই অবশিষ্ট নেই।

আমেনা ওই গাড়িটির মাধ্যমে মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান। এর বিনিময়ে যে অর্থ পান, তা দিয়েই চলে তার সংসার। 

এ প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ শুরুর আগে আমি দুধ ও দই বিক্রি করতাম। ফ্যাক্টরি আমার থেকে দুধ নিয়ে যেত। কিন্তু এখন আমার কাছে গাধার এই গাড়িটি ছাড়া আর কিছুই নেই। 

আমেনা বলেন, যুদ্ধে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার বসবাসের ঘরটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন আমি একটি তাবুতে থাকি। 

গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কারণে সেখানে জ্বালানির স্বল্পতা প্রকট আকার ধারণ করেছে। এজন্য মোটরযানের বিকল্প হিসেবে গাধা-ঘোড়ার গাড়িকে বাহন হিসেবে বেছে নিয়েছে গাজাবাসী।  

আমেনা বলেন, প্রতিদিন ৯ ঘণ্টা গাড়িতে আরোহন করায় আমি ক্লান্ত হয়ে গেছি এবং ক্লান্ত আমার গাধাটিও। 


সূত্র : উর্দু নিউজ

বিএইচ/এনআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন