Logo

আন্তর্জাতিক

হঠাৎ বন্ধ হিথ্রো বিমানবন্দর, বিপাকে হাজার হাজার যাত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:১৯

অ
হঠাৎ বন্ধ হিথ্রো বিমানবন্দর, বিপাকে হাজার হাজার যাত্রী

বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বন্ধ ঘোষণা করা হলো বিশ্বের ব্যস্ততম বিমান্দর হিথ্রো। ফলে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী। শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বিমান্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লেগে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। ফলে নিরাপত্তাজনিত কারণে শুক্রবার সারাদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

সামাজিক যোগযোগমাধ্যম এক্স পোস্টে হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমাদের যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তার জন্য ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে। ’

পোস্টে আরও বলা হয়েছে, ‘যাত্রীদের বিমানবন্দরে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং আরও তথ্যের জন্য তাদের বিমান সংস্থার সাথে যোগাযোগ করা উচিত। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ’

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট  জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ১ হাজার তিনশ ৫১টি ফ্লাইট প্রভাবিত হবে। এ ছাড়া আকাশে থাকা একশ ২০টি বিমান বিকল্প বিমানবন্দরগুলোতে চলে যেতে বা ফিরে যেতে হবে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন