Logo

আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৬৯৪, আহত ১৬৭০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:৩৮

অ
মিয়ানমারে ভূমিকম্পে নিহত ৬৯৪, আহত ১৬৭০

মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে ১৪টি আফটারশক আঘাত হেনেছে। এ ভূমিকম্পের ঘটনায় মিয়ানমারে এখন পর্যন্ত ৬৯৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন ১ হাজার ৬৭০ জন।

শনিবার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ও এএফপি’র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইউএসজিএসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মূল ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে আফটারশকগুলো আঘাত হানে, বেশিরভাগের মাত্রা ছিল তিন থেকে পাঁচ। তবে সবচেয়ে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার আফটারশকটি আঘাত হানে মূল ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে।

৬ দশমিক ৭ ও ৪ দশমিক ৯ মাত্রার আফটারশক আঘাত হেনেছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে। এতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য আফটারশকগুলো মূল ভূমিকম্প এলাকা থেকে উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়ে, মোটামুটিভাবে একটি রেখা তৈরি করে।

ভূমিকম্পে মিয়ানামারে দেড় শতাধিকের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের অনুমান, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

শনিবার মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক হাজার ৬৭০ জন।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন