Logo

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ঈদের তারিখ ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৭:৫৪

অ
মালয়েশিয়ায় ঈদের তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির সরকার জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করবে তারা।

স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সূর্যাস্তের পর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে (খবর গালফ নিউজের)।

মালয়েশিয়ার চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী, রোববার (৩০ মার্চ) চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ রমজান শেষে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এদিকে, দেশটির মুসলিমরা ইতোমধ্যেই আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজের জন্য সজ্জা করা হচ্ছে। দেশের নানা প্রান্তে ঈদ শুভেচ্ছার জন্য প্রস্তুতি চলছে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন