Logo

আন্তর্জাতিক

কাবা শরিফে ঈদের নামাজ পড়াবেন শায়খ সুদাইসি, উপস্থিত থাকবেন বিন সালমান

Icon

মক্কা প্রতিনিধি ও বেলায়েত হুসাইন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৯:১৩

অ
কাবা শরিফে ঈদের নামাজ পড়াবেন শায়খ সুদাইসি, উপস্থিত থাকবেন বিন সালমান

শনিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা গেছে। সেই হিসাবে দেশটির মুলসলমানরা আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। 

রোববার (৩০ মার্চ) ভোর থেকেই তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে দেশটিতে অবস্থিত ইসলামের অন্যতম পবিত্র দুই মসজিদ; মসজিদুল হারাম ও মসজিদে নববী।

এ বছর মসজিদুল হারামে ঈদের নামাজের ইমামতি করবেন শায়খ আব্দুর রহমান আস-সুদাইস এবং মসজিদে নববীতে ঈদের নামাজ পড়াবেন শায়খ আব্দুল্লাহ বুআইজান। দু’টি মসজিদেই স্থানীয় সময় ভোর ৬টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আজ কাবা শরিফে (মসজিদুল হারাম) ঈদের নামাজে অংশ নেবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ সরকারের একাধিক উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা।

ইয়াহইয়া/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন