ওয়াকফ নিয়ে রাস্তায় ভারতীয় মুসলিমরা, সাংগঠনিক প্রস্তুতি তৃণমূলেও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ২০:১৪
ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত পার্ক সার্কাসে শুক্রবার ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিবাদে মুসলিম সংগঠনগুলো একত্রিত হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেছে।
প্রতিবাদকারীরা জানান, তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক সহায়তায় এই সমাবেশ আয়োজন করা হয়েছে, তবে দলীয়ভাবে আনুষ্ঠানিক সমর্থন ছিল না।
এ প্রতিবাদকে আগামী রামনবমী উপলক্ষে একটি ‘মহড়া’ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তৃণমূলের নেতারা স্পষ্ট করেছেন যে তারা কোনো ধরনের সহিংসতা বা অশান্তি হতে দেবেন না। তবে বিজেপি নেতাদের বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে স্থানীয় তৃণমূল নেতারা মন্তব্য করেছেন।
এ ছাড়া, রামনবমীর দিনে উত্তেজনা বাড়তে পারে- এমন আশঙ্কায় তৃণমূলও সতর্ক অবস্থানে রয়েছে। তারা ইতোমধ্যেই নির্দিষ্ট এলাকায় জমায়েতের প্রস্তুতি নিয়েছে, যেখানে রাজনৈতিক পতাকা বহন করা হবে না।
এমন পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের মুসলিম জনগণ এবং রাজ্য সরকার ওয়াকফ বিল নিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে, যা আগামী বিধানসভা নির্বাচনে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। সূত্র : আনন্দবাজার
ডিআর/বিএইচ

