অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ বছরের মধ্যে সর্বনিম্ন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ২০:১০
বিশ্বব্যাপী মার্কিন পাল্টা শুল্ক কার্যকর হওয়ার প্রথম দিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
বুধবার (৯ এপ্রিল) ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারে বিক্রি হচ্ছে, যা করোনাকালে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন।
বিশ্লেষক অ্যাশলে কেলি বলছেন যে, হোয়াইট হাউস চায় তেলের দাম আরও কমে যাক। কারণ, এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে। সূত্র : বিবিসি
ডিআর/বিএইচ

