Logo

আন্তর্জাতিক

প্রবাসীদের সুসংবাদ দিল সৌদি আরব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৭:৩৭

অ
প্রবাসীদের সুসংবাদ দিল সৌদি আরব

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

সৌদি আরবে এখন থেকে প্রবাসীদের পাসপোর্ট বিষয়ক তথ্য অনলাইনে হালনাগাদ করার সুযোগ চালু হয়েছে। নিয়োগকর্তারা ‘আবশির’ প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের অধীনস্থ প্রবাসী কর্মীদের পাসপোর্ট তথ্য আপডেট করতে পারবেন। এজন্য তাদের সশরীরে পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াযাত) অফিসে যেতে হবে না।

এই ডিজিটাল সেবা চালুর মূল লক্ষ্য হলো-প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ এবং কার্যকর করা। সেবাটি ব্যবহারের জন্য ৬৯ সৌদি রিয়াল (ভ্যাটসহ) ফি নির্ধারণ করা হয়েছে। এই সেবা ১৮ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য প্রযোজ্য, তবে শর্ত হচ্ছে-তাদের পাসপোর্ট আগে থেকেই নবায়ন করা থাকতে হবে। গালফ নিউজ।      

কীভাবে সেবা ব্যবহার করবেন:
নিয়োগকর্তারা আবশির অ্যাপে লগইন করে 'মাই সার্ভিস' সেকশনে যেতে হবে। এরপর 'পাসপোর্ট' বিভাগে গিয়ে 'রেসিডেন্ট আইডেন্টিটি সার্ভিসেস' নির্বাচন করে সেখানে 'পাসপোর্ট আপডেট' অপশনটি বেছে নিতে হবে।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন পাসপোর্টের একটি স্পষ্ট ছবি আপলোড করতে হবে। প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে পাসপোর্ট নম্বর এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ পড়ে নিতে পারবে-ফলে হালনাগাদ প্রক্রিয়া আরও সহজ হবে।

যেসব শর্ত পূরণ করতে হবে:
প্রবাসী বা নিয়োগকর্তাকে একটি বাধ্যতামূলক ঘোষণা দিতে হবে, যেখানে নিশ্চিত করতে হবে।

আগের পাসপোর্ট হারিয়ে যায়নি, প্রবাসীর বিরুদ্ধে ‘কাজ থেকে অনুপস্থিত’ থাকার কোনো অভিযোগ নেই, প্রবাসীর আকামায় কোনো ট্রাফিক ভায়োলেশন বা জরিমানা বাকি নেই। নিয়োগকর্তা ও প্রবাসী উভয়ের বিরুদ্ধে কোনো নিরাপত্তাজনিত নিষেধাজ্ঞা থাকা যাবে না। দু’জনকেই জীবিত এবং সুস্থ থাকতে হবে।

এই নতুন উদ্যোগ সৌদি সরকারের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ার একটি অংশ, যা প্রবাসী এবং নিয়োগকর্তাদের প্রশাসনিক কাজগুলো আরও সহজ, নিরাপদ এবং দ্রুততর করতে সহায়ক হবে।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন