Logo

আন্তর্জাতিক

শিক্ষকের পেটে লাথি মারলেন পুলিশ সদস্য, তীব্র নিন্দা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১৮:৩৬

অ
শিক্ষকের পেটে লাথি মারলেন পুলিশ সদস্য, তীব্র নিন্দা

ভারতের পশ্চিমবঙ্গের কসবার ডিআই অফিসে চাকরিচ্যুত এক আন্দোলনকারী শিক্ষকের পেটে প্রকাশ্যে লাথি মারেন এক পুলিশ সদস্য—এমন ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে পড়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। 

বুধবার (৯ এপ্রিল) এমন সময় ঘটনাটি ঘটে, যখন চাকরি বাতিল হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী রাজ্যজুড়ে বিক্ষোভে অংশ নেন।

ঘটনার ভিডিও বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন ও রাজ্য সরকারকে অস্বস্তিতে পড়তে হয়। ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা আলাদা করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত পুলিশ সদস্যের পরিচয় জানাতে বলেছেন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ওই আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। কমিশনার নিজেই বলেন, ‘নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষকের পেটে লাথি মারার মতো ঘটনা কখনই কাম্য নয়।’

রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও বলেন, ঘটনা ঠিক হয়নি। তবে পুরো ফুটেজ দেখা হচ্ছে, শুধু একটি ছবি দিয়ে বিচার করা যাবে না।

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা এবং সচেতন মহল। সূত্র : হিন্দুস্তান টাইমস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন