Logo

আন্তর্জাতিক

রাশিয়ায় বন্দি মার্কিন ব্যালে নৃত্যশিল্পী কারেলিনার মুক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:৫৪

অ
রাশিয়ায় বন্দি মার্কিন ব্যালে নৃত্যশিল্পী কারেলিনার মুক্তি

রাশিয়ার কারাগারে বন্দি থাকা মার্কিন-রাশিয়ান ব্যালে নৃত্যশিল্পী কেসেনিয়া কারেলিনা আবুধাবিতে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) তার আইনজীবী মিখাইল মুশাইলভ জানান, আবুধাবি বিমানবন্দরে বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর কারেলিনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। খবর এএফপির। 

মিখাইল মুশাইলভ বলেন, কারেলিনা বন্দি বিনিময়ের আওতায় ছিলেন। বিনিময়টি আবুধাবিতে হয়েছে এবং কয়েক ঘণ্টা আগে তিনি বিমানে করে আবুধাবি ছেড়ে চলে গেছেন।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘কেসেনিয়া কারেলিনা একটি বিমানে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। রাশিয়া তাকে এক বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন। তিনি (ট্রাম্প) সকল আমেরিকানদের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবেন।’

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন