Logo

আন্তর্জাতিক

২৩ জন মিলে তরুণীকে ধর্ষণ: বিমানবন্দরে নেমেই মোদির কঠোর নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৬:১৫

অ
২৩ জন মিলে তরুণীকে ধর্ষণ: বিমানবন্দরে নেমেই মোদির কঠোর নির্দেশ

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে ১৯ বছর বয়সী এক তরুণীকে ২৩ জন মিলে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেয়েটিকে ৭ দিন ধরে আটকে রেখে সিগ্রা এলাকার বিভিন্ন হোটেলে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগীর মায়ের ভাষ্যমতে, ২৯ মার্চ এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে মেয়েটিকে ফাঁদে ফেলে মাদক খাইয়ে অচেতন করা হয়। এরপর তাকে একের পর এক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে একাধিক ব্যক্তি। ৪ এপ্রিল মেয়েটিকে উদ্ধার করা হয় এবং ৬ এপ্রিল থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের মধ্যে অনেকে ভুক্তভোগীর পূর্বপরিচিত।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১১ এপ্রিল) নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরেই পুলিশ কমিশনার ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে আরও সতর্ক থাকার বার্তা দেন। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতের বিভিন্ন মহলে। সূত্র : হিন্দুস্তান টাইমস

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন