Logo

আন্তর্জাতিক

ফিনজাল তাণ্ডবে ভারত-শ্রীলংকায় নিহত ১৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১০:৫১

অ
ফিনজাল তাণ্ডবে ভারত-শ্রীলংকায় নিহত ১৮

ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় ১৫ জন ও ভারতে তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে চেন্নাইয়ে ট্রেন চলাচল ও ফ্লাইট ওঠানামা ব্যাহত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) ভোর ৪টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ফ্লাইট স্থগিত ছিল।

কর্মকর্তারা জানান, শনিবার চেন্নাইয়ে বৃষ্টি সংক্রান্ত বিভিন্ন ঘটনায় বিদ্যুতায়িত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে তামিলনাড়ু রাজ্যটির স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের কোথাও কোথাও বন্যা দেখা দিয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু মানুষকে। 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ নভেম্বর) রাত ১১টার দিকে ঘূর্ণিঝড় ফিনজাল স্থলভাগে আঘাত হানে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু ও পদুচেরিতে ভারি বৃষ্টি হচ্ছে।

এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলঙ্কায় ১৫ জনের মৃত্যুর তথ্য মিলেছে। এর মধ্যে পূর্বাঞ্চলেই মারা গেছে ১০ জন। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৪ লাখ মানুষ। দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন