যৌনকর্মীদের মাতৃকালীন ছুটি ও পেনশন চালু বেলজিয়ামে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ১২:২৩
বেলজিয়ামে নতুন আইনের যৌনকর্মীরা অফিসিয়াল নিয়োগ, স্বাস্থ্যবিমা, পেনশন, মাতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য শ্রম অধিকার পাবেন। বিশ্বের প্রথম হিসেবে এমন আইন চালু করতে যাচ্ছে ইউরোপের এই দেশ। মূলত, এটি অন্য যেকোনো পেশার মতোই বিবেচিত হবে।
বেলজিয়ামের এক যৌনকর্মী সোফি ভাষায়, ‘আমি নয় মাসের গর্ভাবস্থায় কাজ করতে বাধ্য হয়েছিলাম। প্রসবের এক সপ্তাহ আগেও আমি গ্রাহকদের সাথে যৌন সম্পর্ক করেছি।’
পাঁচ সন্তানের মা হওয়ার পাশাপাশি কাজ সামলানো তার জন্য অত্যন্ত কঠিন ছিল। পঞ্চম সন্তানের সিজারিয়ানের পর ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হলেও আর্থিক চাপে তাকে দ্রুত কাজে ফিরতে হয়।
সোফি বলেন, ‘এটি আমাদের মানুষ হিসেবে বেঁচে থাকার সুযোগ দেবে।’
যদিও সমালোচকরা এটিকে শোষণ ও সহিংসতার স্বাভাবিকীকরণ বলে মনে করেন। এটিকে যৌনকর্মীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। নতুন আইনের ফলে অপরাধমূলক রেকর্ড থাকা নিয়োগকর্তাদের চিহ্নিত করা যাবে।
বিশ্বজুড়ে কয়েক কোটি যৌনকর্মী রয়েছে। বেলজিয়ামে ২০২২ সালে যৌনকর্ম বৈধতা দেওয়া হয়। এছাড়া জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস ও তুরস্কসহ অন্যান্য দেশেও বৈধ। তবে শ্রম অধিকার ও চুক্তির বিষয়টি বিশ্বে প্রথম।
হিউম্যান রাইটস ওয়াচের গবেষক এরিন কিলব্রাইড বলেন, ‘এটি একটি বিপ্লবী পদক্ষেপ। এখন পর্যন্ত বিশ্বের সেরা উদ্যোগ ‘ তিনি আশা করেন, প্রতিটি দেশ এই পথে এগোবে।
বিশ্বজুড়ে কয়েক কোটি যৌনকর্মী রয়েছে। বেলজিয়ামে ২০২২ সালে যৌনকর্ম বৈধ করা হয়। এছাড়াও জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস ও তুরস্কসহ আরও কিছু দেশে আইনসিদ্ধ। তবে শ্রম অধিকার ও চুক্তি প্রতিষ্ঠার বিষয়টি বেলজিয়ামে প্রথম।
সূত্র : বিবিসি
ওএফ

