সীমান্তের যে এলাকায় হিন্দু কম, সেখানে আগ্নেয়াস্ত্র দেওয়ার দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৫০
ভারতের সীমান্তের যে এলাকায় হিন্দু কম, সেখানে কাশ্মীর মডেল অনুসরণ করে অস্ত্র দেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার যুক্তি, ‘আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন, এসব এলাকার হিন্দুরা আত্মরক্ষা না করতে পারলে সেখানে তাদের জনসংখ্যা কমে যাবে।
সম্প্রতি ওয়াকফ আইন ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে। নন্দীগ্রামের বিধায়ক এ নিয়ে বলেন, ‘বিএসএফ-সিআরপিএফ সব সময় থাকে না। বাংলাদেশ থেকে যেসব এলাকা ৫০ কিলোমিটারের মধ্যে রয়েছে এবং যেখানে হিন্দু জনসংখ্যা ২০ শতাংশের কম, তাদের বৈধ লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র দেওয়া উচিত। কারণ, আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে।’
‘কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী এলাকাতে এটা হয়। কাশ্মীরের মতো একই মডেল মুর্শিদাবাদে না করতে পারলে ১০-১৫ শতাংশ হিন্দু যেখানে আছে তা থাকবে না।’ সূত্র : হিন্দুস্তান টাইমস
- এমজে

