পাকিস্তানের অফিশিয়াল এক্স হ্যান্ডেলের অ্যাকসেস বন্ধ করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৩:৫৪
পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। গতকাল দেশটির সরকার একের পর এক কড়া পদক্ষেপ ঘোষণা করেছে।
এরই মধ্যে ভারতে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে অ্যাকসেস বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
এর আগে, মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁও এলাকায় পর্যটকদের বহনকারী একটি বাসে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। ওই হামলার পর থেকেই গোটা কাশ্মীরজুড়ে চলছে চিরুনি অভিযান। নিরাপত্তা বাহিনী একাধিক স্থানে জঙ্গি দমনে অভিযান চালাচ্ছে।
ভারত সরকারের দাবি, পহেলগাঁওয়ে সেনা কাফেলার ওপর এই হামলার পেছনে ছিল পাকিস্তান মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী। তাই হামলার পরপরই নয়াদিল্লি কড়া বার্তা দেয় ইসলামাবাদকে। সিন্ধু জলচুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

