Logo

আন্তর্জাতিক

পাকিস্তানি মুসলিমদের ভিসা বাতিল করলেও হিন্দুদের জন্য ছাড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:১১

অ
পাকিস্তানি মুসলিমদের ভিসা বাতিল করলেও হিন্দুদের জন্য ছাড়

কাশ্মিরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

বুধবার (২৩ এপ্রিল) ভারত ঘোষণা দেয়, সার্ক দেশগুলোর জন্য ‘বিশেষ ভিসা ছাড়’ প্রকল্পে পাকিস্তানিদের দেওয়া বিশেষ ভিসা বাতিল করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানও ভারতীয় নাগরিকদের দেওয়া একই ধরনের সুবিধা বাতিল করে।

তবে একই দিনে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেসব পাকিস্তানি হিন্দু দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে অবস্থান করছেন, তাদের ভিসা বাতিল হবে না। বরং তাদের জন্য ভারতের দরজা খোলা থাকবে। ভিসা বাতিলের ঘোষণায় থাকবেন কেবল মুসলিমরা।

এ বিষয়ে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান হিন্দু সম্প্রদায়ের লোকজন বহু বছর ধরে ভারতে অবস্থান করছেন। তবে, তাদের বেশিভাগই রাজনৈতিক বা ধর্মীয় নিপীড়নের শিকার। এই বিবেচনায় তাদের জন্য ভিসার নিয়মে ছাড় অব্যাহত থাকবে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে নতুন মাত্রা যোগ করছে না, বরং এটি একটি ধর্মভিত্তিক ভিসা নীতির উদাহরণ হিসেবেও সামনে আসছে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন