Logo

আন্তর্জাতিক

ভিডিও

উত্তেজনার মধ্যেও শিখ তীর্থযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা, প্রশংসিত পাকিস্তানি পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:২৮

অ
উত্তেজনার মধ্যেও শিখ তীর্থযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা, প্রশংসিত পাকিস্তানি পুলিশ

কাশ্মীরের পেহেলগাম এলাকায় ২৬ জন ভারতীয় পর্যটকের হত্যাকাণ্ডের পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এমন পরিস্থিতিতেও ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য পাকিস্তানের করতারপুর করিডর স্বাভাবিকভাবেই খোলা রয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এরই মধ্যে করতারপুর করিডরে পাঞ্জাব পুলিশ সদস্যদের আবেগঘন অভ্যর্থনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য শিখ তীর্থযাত্রীদের স্বাগত জানাচ্ছেন, যাত্রীদের মধ্যে একজন বৃদ্ধা নারীও রয়েছেন। তাকে মা ডেকে বুকে জড়িয়ে নিয়েছেন ওই পুলিশ সদস্য। 

জিও নিউজ জনায়, এ দৃশ্য দেখে উপস্থিত শিখ তীর্থযাত্রী ও স্থানীয়রাও আবেগাপ্লুত হয়ে পড়েন। বৃদ্ধা নারীও আবেগে ওই পুলিশ সদস্যের বুকের সঙ্গে লেগে কাঁদতে থাকেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি পুলিশের এমন মানবিক আচরণের ভূয়সী প্রশংসা করছেন ব্যবহারকারীরা। অনেকেই মন্তব্য করছেন, উত্তেজনার মধ্যেও পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিকতা ও ভালোবাসার এ উদাহরণ সত্যিই অনন্য।

সূত্র : জিও নিউজ

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন