সেন্ট পিটার্স বাসিলিকায় ট্রাম্প ও জেলেনস্কির সংক্ষিপ্ত বৈঠকের দৃশ্য /ছবি : সংগৃহীত
পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন নেতারা যখন রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির খুব কাছে চলে আসার কথা বলছেন, তখন ট্রাম্প শেষকৃত্যের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ছোট একটি বৈঠক করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তরপ্রধান আন্দ্রি ইয়ারমাক এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, দুজন চেয়ারে বসে গভীর আলোচনায় মগ্ন। পুরো বৈঠকটি ছিল বেশ হঠাৎ করে আয়োজন করা এবং স্বতঃস্ফূর্ত পরিবেশে হয়েছে বলে মনে হচ্ছে।
শেষ শ্রদ্ধা জানাতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত হয়েছেন। সেখানে সামনের সারিতে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গেই আছেন তিনি।
ওএফ

