Logo

আন্তর্জাতিক

কীভাবে মাতৃভূমি রক্ষা করতে হবে আমরা জানি : পাকিস্তানি সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬:৫৯

অ
কীভাবে মাতৃভূমি রক্ষা করতে হবে আমরা জানি : পাকিস্তানি সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, কীভাবে মাতৃভূমির সম্মান ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, তা পাকিস্তানের সেনাবাহিনী জানে।

শনিবার (২৬ এপ্রিল) জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, পিএমএ কাকুলে অনুষ্ঠিত পাসিং আউট প্যারেডে ভাষণ দেওয়ার সময় সেনাপ্রধান এ কথা বলেন।

জেনারেল আসিম মুনির বলেন, ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার প্রচারিত ‘ঐতিহাসিক প্রোপাগান্ডা’ ইতিহাস বিকৃত করতে পারবে না। মুসলিমরা জীবনের সব ক্ষেত্রে হিন্দুদের থেকে আলাদা— ধর্ম, সংস্কৃতি, রীতিনীতি, চিন্তাভাবনা এবং লক্ষ্য-উদ্দেশ্য সব দিক থেকেই আমরা পৃথক।

তিনি আরও বলেন, দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম ও হিন্দু দুটি পৃথক জাতি হিসেবে স্বীকৃত। আমাদের পূর্বপুরুষরা নতুন স্বাধীন রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং অতুলনীয় সংগ্রাম চালিয়েছেন।

সেনাপ্রধানের ভাষ্য, দ্বি-জাতি তত্ত্বই চিরকাল পাকিস্তানের অস্তিত্বের মূল ভিত্তি হয়ে রয়েছে। মুসলিম ও হিন্দুদের ধর্ম, সভ্যতা, ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণভাবে আলাদা বলে মন্তব্য করেন তিনি।

সূত্র : জিও নিউজ

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন