Logo

আন্তর্জাতিক

পাহেলগাম হামলা

ভারতের পাশে দাঁড়ালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৯

অ
ভারতের পাশে দাঁড়ালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যানের বিষয়ে দুই নেতা একমত হয়েছেন /ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রেসিডেন্ট জম্মু-কাশ্মীরের পাহেলগামে সম্প্রতি হওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এই তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দুই নেতা সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করার ব্যাপারে সম্মত হয়েছেন।

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটি উপত্যকায় সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

জয়সওয়াল তার পোস্টে লেখেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জম্মু-কাশ্মীরের ভারতীয় ভূমিতে ঘটে যাওয়া নির্মম সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন। তিনি হামলার তীব্র নিন্দা করেছেন। ভারতের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন ব্যক্ত করেছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী মোদি আমিরাতের প্রেসিডেন্টের সহানুভূতির বার্তা ও সমবেদনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জয়সওয়াল বলেন, দুই নেতা একমত হয়েছেন যে সন্ত্রাসবাদকে এর সমস্ত রূপ ও প্রকাশে কঠোরভাবে প্রত্যাখ্যান করতে হবে। প্রধানমন্ত্রী মোদি ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন যে, এই নৃশংস অপরাধের অপরাধী ও তাদের মদতদাতাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার পাহেলগামে জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়, যেখানে ২৬ জনের মৃত্যু হয়। এই হামলা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দার ঝড় তুলেছে।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন