Logo

আন্তর্জাতিক

কানাডায় উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় আটক ১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৩:০৭

অ
কানাডায় উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় আটক ১

কানাডার ভ্যাঙ্কুভারে এক ফিলিপিনো উৎসবে গাড়ি চালিয়ে জনতার ওপর উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে পৌঁছেছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কাই জি অ্যাডাম লো নামের ৩০ বছর বয়সী একজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।

শনিবার উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার পর, লো’র বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে। 

সেকেন্ড ডিগ্রি হত্যাকাণ্ডের অভিযোগ সাধারণত পূর্বপরিকল্পনা ছাড়া হত্যার ক্ষেত্রে আনা হয়ে থাকে। পুলিশ জানায়, লো’র বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ আনা হতে পারে।

এ ঘটনায় পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই এবং এখনো ঘটনার উদ্দেশ্য স্পষ্ট করা সম্ভব হয়নি।

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন