Logo

আন্তর্জাতিক

পাহেলগাম হামলা : পাকিস্তানের প্রতি চীনের সমর্থন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:২৮

অ
পাহেলগাম হামলা : পাকিস্তানের প্রতি চীনের সমর্থন

কাশ্মীরের পাহেলগামে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীরা হমলা করেছে- এমন অভিযোগ ভারতের। এমন পরিস্থিতিতে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এমন সংকটপূর্ণ সময়েই পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিল চীন। 

সোমবার (২৮ এপ্রিল) ভারতীয় একটি পত্রিকা এ তথ্য নিশ্চিত করেছে। পত্রিকাটির দাবি- গত ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগাম এলাকায় ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে খুন করা হয় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্টেন্ট ফ্রন্ট’। ঘটনার সঙ্গে পাকিস্তানের সরাসরি জড়িত থাকার অভিযোগও করছেন ভারতীয়রা।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি যৌক্তিক। একই সঙ্গে তিনি জানান, চীন পুরো ঘটনার ওপর কড়া নজর রাখছে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে।

পাহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে পাকিস্তান হামলার দায় অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছে এবং চীনের কাছে পাশে থাকার অনুরোধ জানিয়েছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন