Logo

আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ১০:৫২

অ
কাশ্মীর সীমান্তে টানা ৮ম রাতেও গোলাগুলি

ছবি : এনডি টিভি

কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা অষ্টম রাতেও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ মে) রাতে গুলির লড়াইয়ে কেঁপে উঠে সীমান্তবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা ও আখনুর এলাকা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভির দাবি, বিনা উসকানিতে পাকিস্তান সেনাবাহিনী এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার রাতেও সীমান্তের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করা হয়। পাল্টা জবাবে ভারতীয় সেনারাও গুলি ছোড়ে।

তবে, এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সীমান্ত তীব্র উত্তেজনার সূত্রপাত পেহেলগামে হামলা ঘটনার পর থেকেই (২২ এপ্রিল)। এর পরদিনই ভারত একাধিক কড়া পদক্ষেপ নেয়—সিন্ধু পানি চুক্তি স্থগিত, আতারি সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক অবনতির ঘোষণা দেয়।

জবাবে পাকিস্তান ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ সব ধরনের দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেয়।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন