Logo

আন্তর্জাতিক

দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের নিকটে ইসরায়েলি হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ১৪:৫২

অ
দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের নিকটে ইসরায়েলি হামলা

ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২ মে) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তারা জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে জেরুজালেম থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ায় সাম্প্রতিক সময়ে দ্রুজ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি সিরিয়ার সরকার ওই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে ইসরায়েল সরাসরি হস্তক্ষেপ করবে।

উল্লেখ্য, সিরিয়ায় কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন