ছেলে ও তার প্রেমিকাকে রাস্তায় ফেলে পেটালেন বাবা-মা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১১:৫০
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় /ছবি : সংগৃহীত
ভারতের কানপুরে ২১ বছর বয়সী ছেলে ও তার ১৯ বছর বয়সী প্রেমিকাকে জনসমক্ষে মারধর করেছেন ওই ছেলের বাবা-মা। শুক্রবারের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি ঘটেছে কানপুরের গুজাইনি থানার অন্তর্গত রামগোপাল মোড়ে। পুলিশ জানায়, রোহিত নামের ওই যুবক তার প্রেমিকার সঙ্গে চাউমিন খাচ্ছিলেন, এমন সময় তার বাবা শিবকরন ও মা সুশীলা সেখানে উপস্থিত হন। রোহিতের মা-বাবা তার সম্পর্ককে মেনে নিতে না পেরে প্রকাশ্যে রোহিত ও তার প্রেমিকাকে মারধর শুরু করেন।
পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘ঘটনাস্থলে পৌঁছে আমরা দুই পক্ষকে আলাদা করে বুঝাই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
#कानपुर मां ने बेटे और बेटे की प्रेमिका को साथ पकड़ा बीच सड़क कर दी पिटाई..
— ठाkur Ankit Singh (@liveankitknp) May 2, 2025
लड़के की मां ने बेटे की प्रेमिका को बीच सड़क जमकर पीटा,बीचब चाव कर थे बेटे की भी हुई पिटाई, गुजैनी थाना क्षेत्र के राम गोपाल चौराहे की घटना ।#kanpur #news #sirfsuch pic.twitter.com/Rh9vopObhz
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সুশীলা ওই তরুণ-তরুণীকে মারধর করছেন এবং তারা মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করছেন। এমনকি ভিডিওতে দেখা যায়, তিনি মেয়েটির চুল ধরে টানছেন, আর আশপাশের লোকজন তাদের থামানোর চেষ্টা করছেন।
ভিডিওতে আরও দেখা যায়, রোহিতের বাবা তাকে জুতা দিয়ে পেটাচ্ছেন।
ওএফ

