Logo

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৪:১৭

অ
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু

ছবি : আল জাজিরা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। শনিবার (৩ মে) স্থানীয় সময় বিকেল থেকেই দেশটির পূর্বাঞ্চলের কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে যায়। এরপরই ভোট গণনার কাজ শুরু হয়।

এবারের নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানি পুনরায় ক্ষমতায় আসার লড়াইয়ে নামেন। তার প্রতিপক্ষ ডানপন্থী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন।

অস্ট্রেলিয়ার মোট ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। এর মধ্যে ৮৫ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় অনেক বেশি।

দেশটিতে ভোটদান বাধ্যতামূলক হওয়ায় ভোটার উপস্থিতির হার সব সময়ই তুলনামূলক বেশি থাকে।

নির্বাচনের আগে প্রকাশিত জনমত জরিপগুলোতে দেখা যায়, দুই প্রধান দল লেবার ও লিবারেল প্রায় সমান অবস্থানে রয়েছে। লেবার পার্টির দুই-দলীয় পছন্দের ভিত্তিতে এগিয়ে থাকার হার ৫৩ শতাংশ, যেখানে লিবারেল পার্টির অবস্থান ৪৭ শতাংশে।

তবে প্রাথমিক ভোটের হিসাবে উভয় দলের সম্মিলিত হার মাত্র ৬৭ শতাংশ, যা ইতিহাসে সর্বনিম্ন। এতে ‘হাং পার্লামেন্ট’ বা অনিশ্চিত সংখ্যাগরিষ্ঠতার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র : আল জাজিরা

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন