Logo

আন্তর্জাতিক

হার্ভার্ডের কর-মুক্ত সুবিধা বাতিলের হুমকি ট্রাম্পের

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:০০

অ
হার্ভার্ডের কর-মুক্ত সুবিধা বাতিলের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন। এবার তিনি বিশ্ববিদ্যালয়টির কর-মুক্ত মর্যাদা বাতিলের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘সোশ্যাল ট্রুথ’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা হার্ভার্ডের কর-মুক্ত মর্যাদা বাতিল করতে যাচ্ছি। এটাই তাদের প্রাপ্য!’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্পের এই ঘোষণার পরপরই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, কর-মুক্ত মর্যাদা বাতিল করা আইনবিরোধী ও নজিরবিহীন। তারা দাবি করেছে, মার্কিন কর কোড অনুসারে হোয়াইট হাউজ থেকে কাউকে টার্গেট করে আইআরএস তদন্তের নির্দেশ দেওয়া বেআইনি।

বিশ্ববিদ্যালয়টির মতে, এই আইনের অপব্যবহার উচ্চশিক্ষার ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগের বিষয়।

জানা গেছে, ট্রাম্প প্রশাসন গত মাসেই হার্ভার্ডের জন্য নির্ধারিত ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান স্থগিত করেছে। মূলত গবেষণা ও চিকিৎসা খাতে এই অর্থ বরাদ্দ থাকে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলাও করেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস দাবি করেছেন, আইআরএস তদন্ত শুরু করেছে ট্রাম্পের পোস্টের আগেই। প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে তদন্তের কোনও সম্পর্ক নেই।

তবে কর কোড অনুযায়ী, হোয়াইট হাউজ থেকে আসা অবৈধ অনুরোধ ট্রেজারি বিভাগের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শকের কাছে রিপোর্ট করার নিয়ম রয়েছে। এখন পর্যন্ত IRS এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন