যুক্তরাষ্ট্রের আপিল আদালতের এক আদেশে ভয়েস অফ আমেরিকা (ভিওএ) কর্মীদের সম্প্রচারে ফেরার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়েছে।
শনিবার (৩ মে) দেওয়া ওই আদেশে বলা হয়, ফেডারেল সরকার মামলার মূল বিষয়ে জয়লাভের সম্ভাবনা রাখে। ফলে পূর্বের জেলা আদালতের আদেশটি স্থগিত করা হয়েছে। ওই আদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আংশিকভাবে বাতিল করা হয়েছিল।
এর আগে, শুক্রবার (২ মে) কর্মীদের জানানো হয়েছিল, তারা আগামী সপ্তাহ থেকে অফিসে ফিরতে পারবেন এবং ভিওএ-এর সম্প্রচারে যুক্ত হবেন। কিন্তু একদিন পরই আপিল আদালতের রায়ে সেই নির্দেশনা স্থগিত হয়ে যায়।
ভিওএ-এর একজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই আদেশটা বিধ্বংসী।
এই রায়ে খুশি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠরা। ইউএসএজিএম-এর তত্ত্বাবধায়ক ও অ্যারিজোনার সাবেক গভর্নর প্রার্থী কারি লেক একে ‘বড় বিজয়’ বলে মন্তব্য করেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের জন্য বিশাল জয়।’

