Logo

আন্তর্জাতিক

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ১৭:৩১

অ
কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে নিহত ৩

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের রামবান জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে দেশটির অন্তত তিন সেনা নিহত হয়েছেন।

রোববার (৪ মে) সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।  নিহত সেনাদের নাম অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর।

এ সময় দুর্ঘটনাস্থলের ৭০০ ফুট গভীর খাদে গাড়ির ক্ষতবিক্ষত ধ্বংসাবশেষ, সৈন্যদের মৃতদেহ, তাদের জিনিসপত্র এবং কিছু কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১১টায় ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটে। ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরগামী একটি কনভয়ের অংশ ছিল সেনাবাহিনীর ট্রাকটি।

ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান শুরু করেছেন, যা এখনো  চলছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন