Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের ওপর আল্লাহর রহমত বর্ষিত হবে : তারিক জামিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৮:২৩

পাকিস্তানের ওপর আল্লাহর রহমত বর্ষিত হবে : তারিক জামিল

ছবি : তারিক জামিলের ফেসবুক থেকে নেওয়া

পাকিস্তানের ওপর আল্লাহ রহমত বর্ষিত হবে বলে মন্তব্য জানিয়েছেন প্রখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল।

বুধবার (৭ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই মন্তব্য জানান তিনি।

পোস্টে তারিক জামিল লিখেছেন, ইনশাআল্লাহ পাকিস্তানের ওপর আমার আল্লাহর রহমত-দয়া বর্ষিত হবে।

তিনি আরও লেখেন, এই সময় আমি পাকিস্তানিদের অনুরোধ করছি, আল্লাহ তায়ালার দরবারে স্বদেশের শান্তি প্রার্থনা করুন।

প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় এখন পর্যন্ত ৮ পাকিস্তানি নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ রয়টার্সকে বলেছেন, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে, ভারতীয় দুটি বিমান ও একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন