Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের দাবি

সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় বাহিনী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৯:০৪

অ
সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারতীয় বাহিনী

আজাদ কাশ্মিরসহ বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। হামলায় এখন পর্যন্ত অন্তত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠক করছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।

তবে, ইতোমধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী ‘সাদা পতাকা’ উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার (৭ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু এবং কাতারভিত্তিক সংবামাধ্যম আল জাজিরা।

পাকিস্তান সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যম দুটি জানায়, লাইন অব কন্ট্রোলের চোরা কমপ্লেক্সে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলায় বড় ধাক্কা খেয়েছে ভারতীয় বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরাজয় স্বীকার করে সাদা পতাকা তুলেছে দেশটির সেনারা। 

এক্সপ্রেস ট্রিবিউন জানায়, ‘মঙ্গলবার রাতভর ভারতীয় বাহিনী চোরা কমপ্লেক্স এলাকায় একতরফা আগ্রাসন চালানোর চেষ্টা করে। তবে পাকিস্তান আর্মির কড়া জবাবে তারা পিছু হটতে বাধ্য হয়। পরে ভারতীয় বাহিনী চোরা কমপ্লেক্স এলাকায় নিজেদের অবস্থান থেকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের ইঙ্গিত দেয়।’

পাকিস্তান সরকারের বরাত দিয়ে একই কথা জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরাও

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারারের বরাত দিয়ে পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী শত্রুপক্ষের পাঁচটি যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া, নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর শত্রুপক্ষের পোস্টগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

এতে আরও বলা হয়, ‘নিয়ন্ত্রণ রেখার চুরা কমপ্লেক্স এলাকায় ভারতীয় সেনারা সাদা পতাকা উত্তোলন করেছে।’

উল্লেখ্য, সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। 

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন