Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে চালানো হামলায় নিহত ৭০, দাবি ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০৪

অ
পাকিস্তানে চালানো হামলায় নিহত ৭০, দাবি ভারতের

ছবি : এক্সপ্রেস ট্রিবিউন ‍উর্দু

পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার দিবাগত (৭ মে) রাতে এসব হামলা চালানো হয়।

হামলায় ৭০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে বলে দাবি ভারতের। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোররাতে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে ‘৯টি সন্ত্রাসী ঘাঁটিতে’ ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরও ৬০ জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে ‘বড় ধরনের ধাক্কা’ দিয়েছে।

ভারত এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’। সরকারি সূত্র বলছে, এটা শুধু একটি সামরিক প্রতিক্রিয়াই নয়, বরং ভারতের কৌশলগত দৃঢ়তার স্পষ্ট ঘোষণা। 

এদিকে পাকিস্তান দাবি করেছে, হামলায় ৯ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। তবে ভারত সরকার বলেছে, সব লক্ষ্যবস্তু জঙ্গি সংশ্লিষ্ট এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে হামলা করায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি ন্যূনতম ছিল।’

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন